1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

শুদ্ধি অভিযানই প্রমাণ করে বর্তমান সরকার দুর্নীতিবাজ: ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে চলমান শুদ্ধি অভিযানই প্রমাণ করে বর্তমান সরকার দুর্নীতিবাজ।

আজ সকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী যুবদল প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আজকে এমন এক সময় এ দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হচ্ছে যখন বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। বর্তমানে যে অবৈধ সরকার জবর দখল করে বসে আছে তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, গণতন্ত্রকে হরণ করেছে। যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী এবং তিনি বিদেশে চিকিৎসা নিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রীর স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার জীবনের হুমকি দেখা দিয়েছে এখন। সুস্থ অবস্থায় ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন যখন কারাগারে যান তখন সবাই দেখেছেন তিনি অসুস্থ অবস্থায় কারাগারে গিয়েছেন। আজকে তিনি বিছানা থেকে উঠতে পারেন না, নিজে খাবার খেতে পারেন না, ঠিক মতো হাঁটতে পারেন না। তিনি যে হাসপাতালে রয়েছেন সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব নয়। আমি বারবার বলেছি, তার জামিন তার অধিকার। তিনি জামিন পেতে পারেন। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে তার জামিন আটকে রেখেছে এবং তার জামিন যেন না হয় সেজন্য তারা ব্যবস্থা নিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!