1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

পরিবারকে সময় দিতেই ছুটি নিয়েছি: তামিম

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজের সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিয়ে তার পাশে থাকতেই ভারত সফরে ছুটি নিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

নিজের ছুটির বিষয়ে তামিম ইকবাল বলেছেন, ভারতে যেতে না পারা অবশ্যই হতাশার। তবে আমার মনে হয়, মানুষের জীবনের এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমনিতেই অনেকটা সময় পরিবারের দূরে থাকি। পরিবারের সদস্যদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এখন এই সময়টাও যদি স্ত্রীর পাশে থাকতে না পারি, তাহলে সেটি তার প্রতি, পরিবারের প্রতি অন্যায় হয়। এই সময়টুকু অন্তত ওদের প্রাপ্য।

বাংলাদেশের হয়ে ৫৮ টেস্টে সর্বোচ্চ ৯ সেঞ্চুরিতে সবচেয়ে বেশি ৪ হাজার ৩২৭ রান সংগ্রহ করেন তামিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য শিগগিরই ব্যাংকক যাবেন তিনি।

জাতীয় দলের তারকা এ ক্রিকেটার বলেন, যদি দেশে থাকতাম, তাহলে হয়তো কিছুটা হলেও ক্রিকেট অনুশীলন করতে পারতাম। তখন ভারত সফরে যাওয়া নিয়ে ভাবতে পারতাম। কিন্তু টানা দুই-তিন সপ্তাহ ক্রিকেটে না থেকে হুট করে খেলা হয়তো কঠিন হবে। আপাতত তাই এই সফরে খেলার কোনো সুযোগ দেখছি না।

প্রসঙ্গত, ৩০ অক্টোবর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ৩ নভেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে ২২ নভেম্বর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!