1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

এর দায় সরকার এড়াতে পারে না, তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি: মির্জা ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ মে, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশের তল্লাশি কঠোর সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। তাকে এর জবাব দিতে হবে।’

তিনি এই তল্লাশি বেআইনি উল্লেখ করে এর দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছেন।

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি করেন। তিনি বলেন, ‘এই তল্লাশি রাজনীতির জন্য অশনিসংকেত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইতোপূর্বে এমন ঘটনা আর ঘটেনি।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘পুলিশ মিথ্যা অভিযোগ এনে তল্লাশি চালিয়েছে। এটা বাংলাদেশের রাজনীতিতে নজীরবিহীন ঘটনা। বেআইনীভাবে পুলিশি তল্লাশি অশনি সংকেত বহন করছে।’

ফখরুল বলেন, ‘আমরা (বিএনপি) দেশে যখন একটি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় করার উদ্যোগ নিয়েছি, ভিশন ২০৩০ দিয়েছি। তার পরই এই ধরনের একটি আগ্রাসন দেশে গণতন্ত্রের যে নূন্যতম সুযোগ আছে তাও ধ্বংস করে দিয়েছে। ’

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশিকে নজিরাবহীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের হানা আবারও প্রমাণ হলো সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে তারা ধ্বংস করেছে, মানুষের অধিকার হরণ করেছে।’

দেশে গত কয়েক দিন ধরে গণগ্রেফতার শুরু হয়েছে এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘কুষ্টিয়া সদর থেকে গত রাতে বিএনপির ১৭ জন, সাতক্ষীরায় ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এভাবে সারা দেশে সরকার আবার নতুন করে গণগ্রেফতার শুরু করেছে। ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন,অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, শ্যামা ওবায়েদ প্রমুখ।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!