1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ফেসবুকে ইসলাম অবমাননা: ধর্মীয় নাকি রাজনৈতিক বিষয়

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

ফেসবুকে ইসলাম ধর্মের অবমাননার অভিযোগ এনে বড় ধরণের সহিংসতার বিষয়টি বাংলাদেশে প্রথম এসেছিল সাত বছর আগে কক্সবাজারের রামুতে।

তখন বিভিন্ন বৌদ্ধ মন্দিরে হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাট চালানো হয়েছে। খবর বিবিসি বাংলার

এরপর একের পর এক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, রংপুরে এবং সর্বশেষ ভোলায়।

প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে, ইসলাম ধর্মের অবমাননার অভিযোগ এনে বিভিন্ন ইসলামপন্থী সংগঠন তৎপর হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরিন মনে করে, বিষয়টি শুধু ইসলামের অবমাননা নয়, এর সাথে রাজনৈতিক বিষয়ও জড়িত।

ইসলামপন্থী সংগঠনগুলো এর মাধ্যমে সাধারণ মানুষকে ব্যবহার করে নিজেদের প্রভাব জানান দিতে চায় বলে তিনি উল্লেখ করেন।

জোবাইদা নাসরিন বলেন, এ ধরণের সাম্প্রদায়িক হামলাগুলোকে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে এবং সংগঠিত করে তারা মনে করিয়ে দিতে চায় যে তারা শক্তিশালী। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম এখনো বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সেই রামু থেকে ভোলা পর্যন্ত প্রতিটি ঘটনার ক্ষেত্রেই পুলিশ বলেছে, ফেসবুক আইডি হ্যাক কিংবা কোন হিন্দু ধর্মাবলম্বীর নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলে সেটির মাধ্যমে এ ধরণের ঘটনা ঘটেছে।

ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি সাখাওয়াত হোসেন জানান, ঘটনা তো ঘটছে। ঘটনা ঘটে নাই এমন তো না। যদি কোথাও ধর্ম অবমাননা বা রসুলুল্লাহ (সা:) কে কটূক্তি করা হয় তখনই মানুষ ক্ষুব্ধ হয়।

তিনি বলেন, এখন বিষয় হচ্ছে এটা কে করেছে, কারা করেছে, কোন ষড়যন্ত্র আছে কিনা, কোন আইডি হ্যাক করে করা হয়েছে কিনা -এটা যাচাই-বাছাই কিংবা তদন্ত করার দায়িত্ব প্রশাসনের।

ইসলামপন্থী সংগঠনগুলোর ডাকে সাড়া দিয়ে যেসব মাদ্রাসা ছাত্র কিংবা সাধারণ মানুষ সক্রিয় হচ্ছে তাদের বেশিরভাগই প্রকৃত ঘটনা সম্পর্কে কিছুই জানেননা।

কোন ফেসবুক আইডিতে ইসলামের অবমাননা করা হয়েছে কিংবা সেখানে কী লেখা হয়েছে, সেটি আসল আইডি কিনা এ সম্পর্কে অধিকাংশের কোন ধারণাই থাকেনা। কেন এমনটা হয়? প্রতিবাদকারীরা এগুলো যাচাই করার প্রয়োজন মনে করেন না কেন?

জোবাইদা নাসরিন বলেন, এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার জোর।

তার মতে, সংখ্যাগরিষ্ঠের ক্ষমতা দেখানোর প্রবণতা থেকেই মানুষ যাচাই-বাছাই করার প্রয়োজন বোধ করে না।

এদিকে সরকারও বলছে, গুজবের উপর ভিত্তি করেই অনেকেই সহিংসতায় জড়িয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করলে এ ধরণের পরিস্থিতি ঘটবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!