1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

শিশুরাই শান্তির বিশ্ব গড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের শিশুরাই ভবিষ্যতে আলোকিত ও শান্তির বিশ্ব গড়ে তুলবে। শিশুদের জন্য সুন্দর একটি বাংলাদেশ রেখে যাওয়াই আমাদের স্বপ্ন বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেটের আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশুদের জন্য সুন্দর একটি বাংলাদেশ রেখে যাওয়াই আমাদের স্বপ্ন এমন কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আজকে আমার সামনে যারা বসে রয়েছে, তারা সবাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তারাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের ভবিষ্যৎ কীভাবে আরও সুন্দর করা যায়, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। এই শিশুরাই আমাদের গর্ব ও ভবিষ্যৎ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন, শুধু আমরাই নয়, পুরো বিশ্ব বিস্মিত হয়ে গেছে। কীভাবে সম্ভব হলো বাংলাদেশকে এত দ্রুততার সঙ্গে এমন উচ্চতার জায়গায় নিয়ে যাওয়া।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজকের আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে বাসবে ভালো’। আমাদের শিশুরা অবশ্যই আলোকিত ও শান্তির বিশ্ব গড়ে তুলবে। আমরা সেই দৃশ্য দেখতে চাই। আমরা কোনো হানাহানির দৃশ্য দেখতে চাই না। আমরা বাংলাদেশকে এগিয়ে যেতে দেখতে চাই।

উদ্বোধনী পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল হক তালুকদারসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকারা। এর আগে মন্ত্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর মন্ত্রী বেলুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!