1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা

পলাশবাড়ীতে মাকসুদা নামে এক গৃহবধূর মৃত্যুদেহ উদ্ধার : স্বামী পলাতক : থানায় ইউডি মামলা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামে স্বামীর বসতবাড়ী হতে মোছাঃ মাকসুদা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । নিহত নারী ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর প্রশিক্ষনার্থী সদস্য। গৃহবধূর স্বামী রেজাউল করিম গড়েয়া গ্রামের প্রবাসী চাঁন মিয়ার ছেলে। সে পেশায় একজন ড্রাইভার। তাদের ২টি ছেলে সন্তান রয়েছে। উক্ত ঘটনার পর থেকে রেজাউল করিম পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। নিহত গৃহবধূর পিতার পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছে পুলিশ। অপরদিকে গৃহবধূ মাকসুদা বেগমের স্বামীর পরিবারের শাশুরির দাবী আত্মহত্যা করেছে।

নিহত মাকসুদা বেগম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চাপাবাড়ী গ্রামের মোকলেছুর রহমানের মেয়ে।

নিহত মাকসুদা বেগমের পিতা মোকলেছুর রহমান জানান, শান্ত-সৃষ্ট, নম্র-ভদ্র প্রকৃতির পরহেজগার মেয়ে আমার। পাশাপাশি শিক্ষিত সে আত্মহত্যা করতে পারেনা। তারা এ ঘটনার প্রকৃত তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।

এ বিষয়ে ঘটনার পর প্রাপ্ত তথ্যমতে সরেজমিনের তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এখনো বলা যাবে না। তবে গলায় একটু দাগ দেখা যায় অস্পষ্ট। শরীরের আর কোথাও প্রাথমিকভাবে দৃশ্যমান কোন আঘাতের চিহৃ দেখা যায় নাই। ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্মহত্যা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!