1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

শুদ্ধি অভিযান দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর একটি শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এটা সারাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনার সৎ সাহস আছে। দলের কেউ অপকর্ম করলে তাকে শাস্তি পেতে হবে বলেছেন, আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আ.লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শুদ্ধি অভিযানে আমাদের নেত্রী কি কঠোর, তা তিনি প্রমাণ করেছেন। সময়মতো, সুবিধামতো সম্মেলন হবে। এবার খুব চ্যালেন্জিং নির্বাচন হবে। মাঝে মাঝে নিজেদের এলায়েন্সের কেউ কেউ উল্টাপাল্টা কথা বলে। সরকারকে দুর্বল ভাববেন না। সততার ভিত্তির উপর, জনগণের ইচ্ছার উপর নেত্রী দাঁড়িয়ে আছেন।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে নিয়ে কোনও অভিযোগের বিষয়ে আমি কিছু বলতে পারছি না। তবে তাকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এটা নেত্রীর নির্দেশ। সহযোগী সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটি সম্মেলনের কাজ করবে।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় কাউন্সিল আসছে। সম্মেলন মানেই কিছু নতুন মুখ আসবে। কাউকে আমরা রিটায়ারমেন্ট দেই না, দায়িত্বে পরিবর্তন হয়। শক্তিশালী দল ছাড়া শক্তিশালী সরকার হয় না। দলকে শক্তিশালী করতে নিয়মিত সম্মেলন দরকার। মহানগর উত্তর ও দক্ষিণ, আপনারা সম্মেলনের প্রস্তুতি নিন। আমরা তারিখ পরে জানাব। সিটি করপোরেশন নির্বাচন এগিয়ে আসছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে, সম্ভাব্য তারিখ জেনে আমরা সম্মেলনের তারিখ জানাবো। প্রার্থী বিষয়ে নেত্রী সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, শুধু নগরের বর্ধিত সভা হয়, থানায় হয় না কেন? ওয়ার্ডে কর্মী সভা হয় না কেন? আপনারা উদ্যোগ নিন। যেখানে যেখানে সম্ভব হয়, আমিও থাকব।

সিটি নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, মনোনয়ন বোর্ড বসবে। নেত্রী সিদ্ধান্ত দেবেন কারা মেয়র প্রার্থী হবে। তবে একক কাউন্সিলর প্রার্থী নিয়ে আপনারা আলাপ-আলোচনা করুন, সিদ্ধান্ত নিন। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি জনগণ ছাড়াও আ.লীগ বাচতে পারবে না। জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে। সীমাহীন উন্নয়ন হয়েছে কিন্তু দলীয় পরিচয়ে দুই একজন মাস্তানের জন্য আমাদের কাজ যেন ম্লান হয়ে না যায়।

বসন্তের কোকিলদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আ.লীগ জোর করে ক্ষমতা থাকার দল নয়। ফখরুল সাহেব, পুলিশ আমাদের রাখে না, জনগণ আমাদের রাখে। জনগণের ইচ্ছার বাইরে ক্ষমতায় থাকার আমাদের কোনও ইচ্ছা নেই। বিএনপি নিজেদের নেত্রীর জন্য রাজপথে দেখার মতো একটা মিছিল করতে পারেনি। তারা ষড়যন্ত্রের উপর ভিত্তি করে চলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!