1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বাগেরহাটে ছেলের হাতে ‘মা’ খুন

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

বাগেরহাটে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে নিজের মাকে খুন করেছে রাসেল শেখ (২২) নামের এক যুবক।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিক শহরের বাসাবাটি পুরাতন পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই ঘাতক রাসেল শেখকে আটক করেছে পুলিশ।

নিহত ওই নারীর নাম রাবেয়া বেগম। তিনি বাসাবাটি এলাকায় তার মায়ের জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন।

এলাকাবাসী জানায়, রাবেয়া বেগম রোবাবার সকাল ৮টার দিকে বাড়ির সামনের দোকান থেকে চা কিনে বাসায় যান। এর কিছুক্ষণ পরেই ছেলে রাসেল শেখ তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক রাসেলকে আটক করে।

তবে কী কারণে রাসেল তার মাকে খুন করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্থানীয়রা। প্রতিবেশীরা বলছে, রাসেল শেখ কিছুই করত না। এলাকায় বখাটে এবং মাদকাসক্ত হিসেবেই পরিচিতি ছিল তার।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন ঘটনাস্থল থেকে জানান হত্যাকাণ্ডের পর পরই ঘাতক রাসেল শেখকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানাতে পেরেছি, সে দীর্ঘদিন ধরে নেশা করত। তবে কী কারণে সে তার মাকে খুন করেছে তা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিষয়টি জানা যাবে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!