1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সরকারের আশেপাশের লোকজন হাজার হাজার কোটি কাটা লুফে নিচ্ছে : মেনন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘আমি সাক্ষী দিয়ে বলছি জনগণ ভোট দিতে পারে নাই।’

আজ শনিবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন এ কথা বলেন।

কমরেড নজরুল ইসলাম নীলুর সভাপতিত্বে আয়োজিত জেলা সম্মেলনে আরও বক্তব্য দেন, কমরেড আনিছুর রহমান মল্লিক জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, কমরেড শান্তি দাস, কমরেড অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ প্রমুখ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রাশেদ খান মেনন বলেন, ‘আপনি-আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি, আজিজ কমিশনকে ঘেরাও করেছি, আমরা এক কোটি ১০ লাখ ভুয়া ভোটার সেই তালিকা ছিঁড়ে ফেলে নির্বাচন বর্জন করেছি মনোনয়ন জমা দেওয়ার পরও। আজকে কেন আমার দেশের মানুষ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে আসবে না?’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘সরকারের উন্নয়নের সাথে সাথে দেশে লুণ্ঠন, দুনীর্তি মহামারি আকার ধারণ করেছে। একদিকে সরকার উন্নয়ন করছে অন্যদিকে সরকারের আশেপাশের লোকজন দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি কাটা লুফে নিচ্ছে। এতে করে সরকারের উন্নয়ন ধামাচাপা পরে যাচ্ছে। উন্নয়নের সুফল পাচ্ছে না দেশের মানুষ।

ক্যাসিনো পরিচালনাকারীরা অসৎ উদ্দেশ্যে দলে অনুপ্রবেশ করেছে জানিয়ে মেনন বলেন, ‘ক্যাসিনো চালকরা শত শত কোটি টাকা কামাই করে ও খেলাপি ঋণের টাকা বিদেশে পাঠিয়ে সেকেন্ড হোম বানিয়েছে। দেশের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করছে।’ এর সাথে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেনের উদ্দেশে মেনন বলেন, ‘তিনি বলেছিলেন বিএনপি জামায়াতের সাথে ঘর করবেন না। কিন্তু এখন তিনি বিএনপি জামায়াতকে সাথে নিয়ে ঐক্যফ্রন্ট গড়ে তুলেছেন। তিনি এর আগেও এমটা করেছেন, কিন্তু আন্দোলন শুরু করে তিনি বিদেশে চলে গিয়েছিলেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!