1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বরিশালে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৯৬ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর সগরদী এলাকায় অ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এতে মাহেন্দ্রের আরও তিন যাত্রী আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের সাগরদী ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার মালেক হাওলাদারের স্ত্রী দেলোয়রা বেগম (৬৫) ও তার ছেলে শিপন হাওলাদার (৩৫)।

আহতরা হলেন মো. আনিস (৪২), মো. স্বপন (৫০) ও মোর্শেদা বেগম (৩০)। আহতদের বাড়িও নলছিটি উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেবাচিম হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) এ বি নাজমুল আহতদের বরাত দিয়ে জানান, অ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাক (বরিশাল মেট্রো ড-১১-০০৪২) রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল।

অন্যদিকে মাহেন্দ্রটি (বরিশাল থ-১১-০০১৭) রূপাতলী থেকে লঞ্চঘাটের দিকে যাওয়ার সময় ট্রাকটি মাহেন্দ্রটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের যাত্রী দেলোয়রা বেগম নিহত হন। দেলোয়রা বেগমের ছেলে শিপন হাওলাদারসহ আরও চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়া হলে সেখানে দুপুর দেড়টার দিকে শিপন হাওলাদার মারা যান। কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়েছে। তবে চালকের সহযোগীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। অ্যাংকর সিমেন্ট কোম্পানির ওই ট্রাকটি জব্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!