1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

শাহ আমানত বিমানবন্দরে ১৩০ স্বর্ণবারসহ যাত্রী আটক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর কাছ থেকে ১৩০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পরে জয়নাল আবেদীন নামে ওই যাত্রীকে আটক করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি ল্যান্ড করার পর এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। ছয়টি চার্জার লাইটের ভেতরে করে এসব স্বর্ণ আনা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেল্ট থেকে লাগেজ সংগ্রহের সময় একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা জয়নালকে হেফাজতে নিয়ে তার একটি লাগেজ তল্লাশি করি। সেখানে ছয়টি চার্জার লাইটের ভেতরে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

তিনি জানান, জব্দ করা স্বর্ণের বারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম এবং দাম প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

আটক জয়নালের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলে জানান কাস্টমসের ওই কর্মকর্তা। সূত্র: ইউএনবি নিউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!