1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বিজিবি-বিএসএফ প্রধান পর্যায়ে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাটে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যের গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য নিহতের ঘটনায় দুই বাহিনীর প্রধান পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা নিশ্চয়ই জানেন, বিজিবি এবং বিএসএফের মধ্যে একটা চমৎকার সম্পর্ক রয়েছে। হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটেছে। এতে আমরা সবাই মর্মাহত। এই সমস্যা নিরসনে দুই বাহিনী প্রধান পর্যায়ে আলোচনা চলছে। দুই দেশের আলাপের মাধ্যমে এটা সুরাহা হবে। আলোচনার মাধ্যমেই সবকিছু শেষ হবে বলে আমরা মনে করি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় ভারতীয় এক জেলেকে আটক করাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে বিএসএফের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিএসএফের এক সদস্য নিহত ও আরেক সদস্য আহত হন।ওই ঘটনার ব্যাখ্যায় বিজিবি বলছে, বিএসএফ সদস্যরা জোরপূর্বক আটক জেলেকে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যেতে চাইলে বিজিবি সদস্যরা তাদের বাধা প্রদান করেন। বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে ফায়ার করে এবং ফায়ার করতে করতে স্পিডবোট চালিয়ে ভারতের দিকে চলে যেতে থাকে। তখন বিজিবি টহল দল আত্মরক্ষার্থে ফায়ার করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!