1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ট্রাম্পের চিঠি ডাস্টবিনে ছুড়ে ফেললেন এরদোগান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা একটি চিঠি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের ওপর তুরস্কের হামলার প্রেক্ষিতে গত ৯ অক্টোবর হোয়াইট হাউস থেকে আংকারায় চিঠিটি পাঠানো হয়। এরদোয়ানকে পাঠানো ওই চিঠিতে ট্রাম্প এরদোয়ানকে লিখেছেন, ‘কঠোর হবেন না। গর্দভ হবেন না।’ খবর বিবিসি।

এমন একসময় এই চিঠি দেয়া হয়েছে, যখন উত্তর-পূর্বাঞ্চলীয় সিরিয়ায় কুর্দিবিরোধী অভিযান চালাচ্ছে তুর্কি বাহিনী। চিঠিতে এরদোগানকে ‘ইতিহাসের নিষ্ঠুর’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন ট্রাম্প।

সিরিয়ার কুর্দিশ প্রধান অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মাধ্যমে তুর্কিশ অভিযানে সবুজ-সংকেত দিয়েছেন বলে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এরদোগানকে ট্রাম্প বলেন, অভিযান খুব বেশি হয়ে গেলে নিষেধাজ্ঞার মাধ্যমে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেয়া হবে। তুর্কি সংসদে বিবিসির সূত্রগুলো জানিয়েছে, এরদোগান ঐ চিঠিকে পুরোপুরিভাবে খারিজ করে দিয়েছেন।

এই চিঠি যে দিনটিতে তুরস্কের হাতে পৌঁছায় সেদিনই তুর্কি বাহিনী সীমান্ত অতিক্রম করে উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে।

উত্তর সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর মি. ট্রাম্পের বিরুদ্ধে কড়া সমালোচনা হয়েছে। অনেকেই বলছেন, এই প্রত্যাহারের মধ্য দিয়ে তুরস্কের সেনা অভিযানের প্রতি একটা ‘সবুজ সঙ্কেত’ দেয়া হয়েছে।

এমন একটি ভাষায় চিঠিটি লেখা হয়েছে, যাতে কূটনৈতিক সৌন্দর্য পর্যন্ত রক্ষা করা হয়নি। বরং এক চাঁচাছোলা হুমকির মাধ্যমেই শুরু করেছেন চিঠি।

গেল ৯ অক্টোবর এ চিঠি লেখা হয়। হোয়াইট হাউস থেকে চিঠির সত্যতাও নিশ্চিত করা হয়েছে। ট্রাম্প বলেন, চলুন, আমরা একটি ভালো চুক্তির জন্য কাজ করি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হাজার হাজার লোককে হত্যার জন্য আপনি নিশ্চয়ই দায়ী হতে চাইবেন না। আমিও তুরস্কের অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী হতে চাই না।

‘যদি আপনি এ অভিযান সঠিক ও মানবিক উপায়ে করেন, তবে ইতিহাস আপনাকে ভালো চোখে দেখবে,’ বললেন ট্রাম্প। ‘কিন্তু বিষয়টি যদি ভালোভাবে না হয়, তবে চিরদিনই একজন নিষ্ঠুর ব্যক্তি হিসেবে আপনাকে দেখা হবে।’

যুক্তরাষ্ট্রের এ নেতা এরদোগানকে আরও বলেন, কুর্দিশ নেতৃত্বাধীন সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেসের নেতা মাজলুম আবদির সঙ্গে যদি তিনি বৈঠক করেন, তবে একটি চমৎকার চুক্তি হওয়া অবশ্যই সম্ভব।

তুরস্কে কুর্দিশ পিকেকে বিদ্রোহীদের সঙ্গে যোগসাজশ থাকায় তুরস্কে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে মাজলুম আবদিকে। ‘আপনি একজন কঠোর মানুষ হবেন না, বোকাও হবেন না,’ চিঠির শেষে এমন কথা বলে তিনি আরও যুক্ত করেন, ‘পরে আপনাকে কল দেব।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!