1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সমাধান হওয়া ইস্যু নিয়ে মাঠে নেমে পানি পাবে না ঐক্যফ্রন্ট: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আবরার হত্যাকাণ্ডে সমাধান হওয়া ইস্যু নিয়ে মাঠে নেমে, হালে পানি পাবে না ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার সচিবালয়ে দেশে টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে ঐক্যফ্রন্ট সভা ডেকেছে এ বিষয়ে মতামত জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ঐক্যফ্রন্টের মধ্যে প্রচুর অনৈক্য। ফাহাদের হত্যার পড় সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব পদক্ষেপ নিয়েছে এগুলোতে সন্তুষ্ঠ হয়ে আন্দোলন স্থগিতের ঘোষনা দিয়েছেন শিক্ষার্থীরা।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক স্মার্ট আমাদের অনেক মডেল আছে বিশ্বমানের। আমাদের ছেলেমেয়েরা অনেক স্মার্ট এবং তারা অনেকেই বিশ্বমানের পর্যায়ে পরে। কিন্তু দেখা যায়, আমাদের দেশের ছেলেমেয়েদের দিয়ে বিজ্ঞাপন তৈরি না করে বিদেশের দ্বিতীয় গ্রেডের শিল্পী দিয়ে বিজ্ঞাপন বানানো হচ্ছে। যেটি সমীচীন নয়।’

তিনি আরো বলেন, আপনারা জানেন যখন দেশে শুধুমাত্র বিটিভি একটি মাত্র চ্যানেল ছিল, তখন বিটিভিতে ব্যাপক বিজ্ঞাপন প্রচারিত হতো। তখন বিদেশি কোনো শিল্পী দিয়ে যদি বিজ্ঞাপনচিত্র তৈরি করা হতো সেটার জন্য আলাদা এক্সটা ট্যাক্স দিতে হতো।

হাছান মাহমুদ বলেন, আমরা সেই নিয়মটি পুনঃপ্রবর্তন করার জন্য উদ্যাগ গ্রহণ করেছি। অবশ্যই মুক্তবাজার অর্থনীতিতে যে কেউ যে কাউকে দিয়ে, হলিউডের শিল্পী দিয়েও বানাতে পারেন, অসুবিধা নেই। সেটার জন্য অবশ্যই অনেক বেশি ট্যাক্স দিতে হবে। আমাদের শিল্পীদের বঞ্চিত করে বাইরের শিল্পী দিয়ে বানানোর একটা যৌক্তিকতাও থাকতে হবে। সুতরাং আমরা এক্ষেত্রে একটা নিয়মনীতি প্রবর্তনের উদ্যোগ নিয়েছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!