1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

ইডেনে ভারত বনাম বাংলাদেশ ঐতিহাসিক টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর ইডেনে হবে সেই টেস্ট। যেখানে দুই বাংলার আবেগও জড়িয়ে থাকবে। নতুন বোর্ড প্রেসিডেন্ট উৎসবের আমেজে রাঙিয়ে তুলতে চান সেই স্মরণীয় মুহূর্ত। শেখ হাসিনার কাছে আমন্ত্রণ ইতিমধ্যে চলে গিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণ গ্রহণ করে এখনও কোনও উত্তর না এলেও মনে করা হচ্ছে যে কোনও মুহূর্তে চলে আসতে পারে। তবে ধরেই নেওয়া যায়, এমন এক ঐতিহাসিক টেস্টে থাকার বিষয়ে তিনি সম্মতিই দেবেন।

আগ্রহ তৈরি হয়েছে, ভারতের পক্ষ থেকে এই টেস্ট ম্যাচের উদ্বোধনে কে থাকবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অথবা দু’জনকেই একসঙ্গে দেখা যাবে এই ঐতিহাসিক মঞ্চে? এ নিয়ে আগ্রহ বেড়ে যাওয়ার কারণ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগে সৌরভ নয়াদিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন। যার পরে জল্পনা শুরু হয়েছে, তিনি নাকি আগামী দিনে বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৌরভ।

শুধু তাই নয়। এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে দু’দেশের কোন কোন ব্যক্তিত্ব প্রধান অতিথি হতে চলেছেন, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

তথ্যভিজ্ঞ মহলের কেউ কেউ বুধবার রাতে জানিয়েছেন, এ সব ক্ষেত্রে ‘প্রোটোকল’ হচ্ছে, যখন অন্য দেশের প্রধানমন্ত্রী আসেন, তখন দেশের প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকেই ঠিক করা হয়, কারা আসবেন। সেই অনুমতি পাওয়ার পরেই অতিথিদের তালিকা তৈরি হয়।

বোর্ড প্রেসিডেন্টের গুরুদায়িত্ব নেওয়ার মধ্যেই এ দিন ইডেনে এসে সিএবি নিয়েও নানা পরিকল্পনার কথা শুনিয়েছেন সৌরভ। লর্ডসের আদলে ইডেনেও অত্যাধুনিক ইন্ডোর প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে। যেখানে বোলার এবং ব্যাটসম্যানরা একটি বল হয়ে যাওয়ার পরেই বড় পর্দায় প্রযুক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যে বুঝে নিতে পারবেন কোথায় তাঁদের ভুল হচ্ছে। তার পাশেই বড় করে তৈরি করা হবে কনফারেন্স রুম। মঙ্গলবারই সৌরভ জানিয়েছিলেন, ইডেন থেকেই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বেশির ভাগ কাজ করতে চান। সূত্র- আনন্দবাজার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!