1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

শিক্ষার্থীবাহী বাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষ, নিহত ২

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৬৬ বার পড়া হয়েছে

বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর সিএ্যান্ডবি রোডের বৈদ্যপাড়ার মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীবাহী বিআরটিসি বাসের সাথে সিএনজিচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন যাত্রী।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি হয় বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- টেম্পোর যাত্রী আব্দুল খালেক (৭০) ও নিপা মিস্ত্রি (৩০)। নিহত খালেক ঝালকাঠীর কাঠালিয়ায় বাসিন্দা এবং নিপা ঝালকাঠীর দেউলাকাঠীর রাজীব মিস্ত্রির স্ত্রী। এ দুর্ঘটনায় রাজীব মিস্ত্রি, শাকিল আহমেদ, হৃদয় ও ফয়সাল নামে আরো চারজন আহত হন।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ এসআই নাজমুল হুদা আহতদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়মুখী বিআরটিসি বাসের সঙ্গে নথুল্লাবাদমুখী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা খালেককে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে নিপার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিলো। আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিপা। তাদের মরদেহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে ববি’র ম্যানেজার পরিবহন পুল সহকারি অধ্যাপক মেহেদী হাসান বলেন, বিষয়টি শোনার সাথে সাথে ঘটনাস্থলে শিক্ষক ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তারা সরেজমিন তদন্ত করে জানানোর পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে বিআরটিসি বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। ওই গাড়িতে থাকা শিক্ষার্থীরা বিকল্প যানবাহনে বিশ্ববিদ্যালয়ে এসেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!