1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধা সদর উপজেলার পাঁচ রাজাকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৬১ বার পড়া হয়েছে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধা সদর উপজেলার পাঁচ রাজাকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

আদালত সূত্র জানায়, মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বাকী দুই সদস্য বিচারপতি হলেন বিচারপতি আমীর হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার। গতকাল সোমবার ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন নির্ধারণ করেন।

রাজাকার হলেন মো. রঞ্জু মিয়া, আবদুল জব্বার, মো. জাফিজার রহমান খোকা, মো. আবদুল ওয়াহেদ মণ্ডল ও মো. মমতাজ আলী বেপারি। তাঁদের মধ্যে রঞ্জু মিয়া কারাবন্দি। বাকি চারজন পলাতক। এ ছাড়া মামলা হওয়ার পর আরো এক আসামি আজগর হোসেন খান মারা যাওয়ায় তাঁর আর বিচার হচ্ছে না।

গত ২১ জুলাই মামলাটির বিচারিক কাজ শেষে রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। মামলায় প্রথমে ছয়জন আসামি ছিলেন। পরে অভিযোগ গঠনের আগেই একজন মারা যায়। পরে পাচঁ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলে। এর মধ্যে মো. রনজু মিয়া (৫৯) গ্রেফতার আছেন, বাকি চারজন পলাতক। তারা হলেন- আব্দুল জব্বার মন্ডল, তার ছেলে জাছিজার রহমান ওরফে খোকা (৬৪), মোন্তাজ আলী ব্যাপারি (৬৮) ও আব্দুল ওয়াহেদ মন্ডল (৬২)।

এসব আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করে ২০১৬ সালের ২১ ডিসেম্বর প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

এরপর ২০১৭ সালের ১২ মার্চ প্রসিকিউশন এ মামলার অভিযোগ দাখিল করে। প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে শুনানি শেষে গত বছরের ১৭ মে চার অভিযোগে মামলার অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!