1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ব্যর্থ হলে দুদক চেয়ারম্যানের সরে যাওয়া উচিত : ফজলে নূর তাপস

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

 

 

দায়িত্ব পালনে ব্যর্থ হলে দুদক চেয়ারম্যানের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলা না করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের নিকট ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফজলে নূর তাপস বলেন, দুদক চেয়ারম্যান যদি মনে করেন কোনো প্রভাবের কারণে তিনি ব্যবস্থা নেননি তাহলে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং সেই কারণে তাঁর পদ থেকে সরে যাওয়া উচিত, তিনি যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন। আর যদি মনে করেন কোনো প্রভাব দ্বারা তিনি প্রভাবিত হননি তাহলে নিশ্চই দুর্নীতি দমন বাচ্চুর বিরুদ্ধে মামলা করে, গ্রেপ্তার করে আশু পদক্ষেপ গ্রহণ করবে। তাপস বলেন, বেসিক ব্যাংকের দুর্নীতির মূল হোতা হলেন তৎকালীন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু। যার কারণে সরকার তাকে ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত বেসিক ব্যাংক সংক্রান্ত যতগুলো মামলা হয়েছে তা কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধেই হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। তার স্বেচ্ছাচারীতা ও একক সিদ্ধান্ত ঋণগুলোর সাথে সম্পৃক্ত ছিল। সেই প্রেক্ষিতে কয়েকদফা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু মামলা করা হয়নি। তাই আমরা মনে করি, জাতি মনে করে জননেত্রী শেখ হাসিনা যেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছেন দুদকের এক্ষেত্রে জবাবদীহিতা আবশ্যকীয়। জাতি জানতে চায় কেন আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলা করা হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!