1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

দেশের আর্থিক সেবায় ইতিহাস গড়ল নগদ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশের জনগণের আর্থিক অন্তর্ভূক্তি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। এই প্রয়াসের একটি ফসল হলো ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা “নগদ”। কার্যক্রম শুরুর পর থেকে “নগদ” ক্রমবর্ধমানভাবে জনগণের আস্থা অর্জন করতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে “নগদ” দ্বিতীয় স্থানে পৌঁছেছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার আজ সোমবার তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ‘১৩ অক্টোবর ১৯ আমাদের ইতিহাস গড়ার দিন। এদিন আমরা বাংলাদেশের মোবাইল আর্থিক সেবার দ্বিতীয় স্থানে পৌঁছেছি। ১১ বছর আগে প্রতিষ্ঠিত রকেটকে ১৩ অক্টোবর ১৯ তারিখে মাত্র ৭ মাস আগে প্রতিষ্ঠিত ডাক বিভাগের নগদ অতিক্রম করে দ্বিতীয় স্থান দখল করেছে। জয় বাংলা।’

এর কিছুদিন আগে ডাক বিভাগের ডিজিটাল সেবা “নগদ” ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক যৌথভাবে ১ দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তির আওতায় নিয়ে এসেছে। এ ছাড়া প্রতি হাজারে নগদ-এর ক্যাশ-আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা, যা দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ। এভাবে দেশের সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে “নগদ” দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে বদ্ধ পরিকর। প্রেস বিজ্ঞপ্তি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!