1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ গ্রেফতার ১

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

ঘুষ লেনদেন কালে ঠাকুরগাঁওয়ের পাসপোর্ট অফিসে ঘুষের ২১ হাজার টাকাসহ আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের অফিস সহায়ক আতিকুল ইসলাম আতিককে (৩৫) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ বলেন, সোমবার বেলা ২টার দিকে ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে অফিস সহায়ক আতিকুল ইসলাম আতিককে আটক করা হয়।

দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, শহিম উদ্দীন নামে একজন স্কুলশিক্ষক কিছুদিন আগে ওই কার্যালয়ে পাসপোর্ট করতে যান। সে সময় আতিকুল তার কাছে ঘুষ দাবি করেন।

“শহিম দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেন। সোমবার অভিযান চালিয়ে ২১ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় আতিকুলকে আটক করা হয়।”

আতিকুলকে ঠাকুরগাঁও থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা আশিকুর রহমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!