1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

আজ বিশ্ব মান দিবস

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশ্ব মান দিবস আজ। পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে থাকে। চলিত বছর ‘ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন’ প্রতিপাদ্যে অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।

দিবসটিকে কেন্দ্র করে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। সভাপতিত্ব করবেন শিল্প মন্ত্রনালয়ের সচিব এম এ হালিম ।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম আলাদা আলাদা বাণী দিয়েছেন।

রোববার বিএসটিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বায়নের এ যুগে সবার জন্য নিরাপদ ও বিশ্বাসযোগ্য পৃথিবী গড়তে ‘আন্তর্জাতিক মান’র ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে দেশের অর্থনীতিতে উন্নয়নমূলক পরিবর্তন আনতে পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করা জরুরি।’

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিএসটিআই’র উদ্যোগে আজ ৫০তম ‘বিশ্ব মান দিবস’ পালন করা হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মান’ অনুসরণের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে।

শেখ হাসিনা উল্লেখ করেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে দেশীয় পদ্ধতি ও উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিতেন।

তিনি বলেন, ‘ভিডিও মান’ বৈচিত্র্যময় বিশ্বকে একত্রিত করে সম্প্রীতির বন্ধন সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি সব ক্ষেত্রে অভিন্ন নিয়ম অনুসরণের ফলে পৃথিবীকে বিশ্বস্ততার বন্ধনে আবদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশের খ্যাতনামা বৈজ্ঞানিক, প্রযুক্তিবিদ এবং বিশেষজ্ঞরা তাদের গবেষণালদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে সবার কাছে গ্রহণযোগ্য আন্তর্জাতিক মান ও নীতিমালা তৈরি করছে। তাই সবক্ষেত্রে যথাযথ মান অনুসরণ করা আবশ্যক।

তিনি আশা করেন, বিএসটিআই জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে আন্তর্জাতিক মান অনুসরণে জাতীয় মান প্রণয়ন ও বাস্তবায়ন করে মানসম্পন্ন সেবা সুষ্ঠুভাবে জনগণের কাছে পৌঁছে দেবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!