1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মণির আদর্শে গড়া যুবলীগ চাই।

রবিবার বিকালে জামালপুরের ইসলামপুর কলেজ মাঠে মুক্তিযোদ্ধা ও জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, ফরিদুল হক খান এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোজায়েত আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএস মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও এএসপি সুমন মিয়া প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী (মুজিব দিবস) উপলক্ষে সারাদেশে ১৪০০০ মুক্তিযোদ্ধাদের পাকা ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী, রাজাকার ও বিতর্কিত ব্যক্তিরা মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকতে পারবেন না। যদি এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায় তাদেরকে বাদ দিয়েই মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে।

মন্ত্রী এর আগে এক কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!