
কুষ্টিয়া দৌলতপুরে মহিষকুন্ডি কোম্পানী কোমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৮৯ বোতল ফেনসিডিল ও চাইনিজ কুড়াল সহ মাদক সম্রাজ্ঞী সবিতা খাতুনকে (২৮) আটক করেছে বিজিবি।
মহিষকুন্ডি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে মাদক নির্মূল অভিযানকালে শনিবার সকাল ১০ টার সময় মহিষকুন্ডি কলেজপাড়ার ছবিতা খাতুনকে, তার নিজ বাড়ী থেকে ১৮৯ বোতল ফেনসিডিলও চাইনিজ কুড়ালসহ আটক করেন। অভিযানকালীন সময় ১ নম্বর প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার ও মেম্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ মাদক ব্যবসার পাশাপাশি মহিলা নিয়মিত দেহব্যবসা করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে চলেছে। এ ব্যাপারে এলাকাবাসী তাদের এহেন ঘৃণ্য অপকর্ম বন্ধ করার লক্ষ্যে এক নম্বর প্রাগপুর ইউনিয়ন পরিষদে গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ প্রদান করেন । এ ঘটনায় জড়িত ছবিতা খাতুন, ও তার পিতা সাজেদুর মন্ডল, ভাই সাগর (২৩),জাহাঙ্গীর (২৫) পিতা খড়– মন্ডলকে আসামী করে ৪ জনের নামে মাদকদ্রব্য আইনে দৌলতপুর থানায় মামলা হয়েছে।