1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পরিচিত মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪

গর্ভে দুই হাজার পিস ইয়াবাসহ নারী আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে আয়শা সিদ্দিকা সামি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ । পরে তার পেটের ভেতর থেকে বিশেষভাবে পুটলা বানিয়ে বহন করা দুই হাজার পিস ইয়াবা বের করা হয়।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে শহরতলীর দিঘারাকান্দা বাইপাস মোড়ে রেজা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আয়শা সিদ্দিকা ওরফে সামি কক্সবাজারের টেকনাফ উপজেলার মৃত শামসুল হকের মেয়ে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার বিকেলে পুলিশ গোপন সূত্রে সংবাদ পায় কক্সবাজারের এক নারী মাদক ব্যবসায়ী পেটের ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে ময়মনসিংহে বিক্রি করতে এসেছেন। এই খবরের ভিত্তিতে ডিবির এসআই মনিরুজ্জামান ও এএসআই মঞ্জুরুল আলম ফোর্সসহ বিকেলে দিঘারাকান্দা বাইপাস মোড়ে রেজা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে নারী মাদক ব্যবসায়ী আয়শা সিদ্দিকা ওরফে সামিকে আটক করে।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান তার পেটের ভেতর দুই হাজার পিস ইয়াবা রয়েছে। যা পৃথক ৪০টি করে পুটলা বানিয়ে অভিনব কায়দায় গিলে ফেলেছেন এবং তা পেটের মধ্যেই রয়েছে। পরে ডিবি পুলিশ ওই নারীকে পায়খানা তরল হওয়ার জন্য ওষুধ খাওয়ায়। একপর্যায়ে পায়খানার সঙ্গে পরপর পলিথিনে মোড়ানো ৪০টি পুটলা বের হয়ে আসে। পরে ডিবি পুলিশ পুটলাগুলো খুলে প্রতিটি পুটলাতে ৫০টি করে ইয়াবা পায়।

ওসি আরও জানান, পুটলা বানিয়ে পেটের মধ্যে দুই হাজার পিস ইয়াবা বহনের ঘটনা ময়মনসিংহে এই প্রথম। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!