1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পরিচিত মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধে খুশি আবরারের বাবা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে নির্মমভাবে নিহত বুয়েট ছাত্র আবরারের বাবা বরকতুল্লাহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে একমত পোষণ করেছেন। তবে হত্যা মামলার ১৯ আসামিকে স্থায়ীভাবে বহিষ্কার না করায় অখুশি তিনি। তার আশা খুনিদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

আজ শুক্রবার বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভিসির বৈঠকে নেওয়া কয়েকটি সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন আবরারের বাবা বরকতুল্লাহ।

বরকতুল্লাহ বলেন, শিক্ষার্থীরা যে ১০ দফা দাবি জানিয়েছেন তার সঙ্গে আমি একমত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়টি একটি ভাল সিদ্ধান্ত। বুয়েটের মত প্রতিষ্ঠানে লেখাপড়া নিয়ে সবাই ব্যস্ত থাকে। সেখানে রাজনীতির নামে অপরাজনীতি বেশি হয়। নির্যাতন করা হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর। তাই স্থায়ী ভাবে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টি দেশবাসী স্বাগত জানিয়েছে।

পাশপাশি হত্যা মামলার ১৯ আসামিকে স্থায়ী ভাবে বহিষ্কার করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। বরকতুল্লাহ বলেন, এতে সবাই খুশি হতো। দ্রুত তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে আশা করি।

এদিকে শুক্রবার আবরারের বাড়ির পাশের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পরিবারের সদস্যরা ছাড়াও আশাপাশের এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। ভারতের সঙ্গে সাম্প্রতিক কয়েকটি চুক্তি নিয়ে ফেসবুকে মন্তব্যের সূত্র ধরে শিবির সন্দেহে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে সোমবার রাতে ১৯ জনকে আসামি করে আবরারের বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। মামলাটির তদন্ত করতে ডিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!