1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

সিরিয়ায় তুর্কি অভিযানে নিহত ১৬

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের অভিযানে এ পর্যন্ত অন্তত ১৬ জন নিহত ও ৪১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

‘অপারেশন পিস স্প্রিং’ অভিযানের প্রথম দিনে তুরস্কের বিমান ও কামান কুর্দিদের ১৮১টি স্থাপনায় আঘাত হেনেছে বলে জানিয়েছে আঙ্কারা। খবর সিএনএন ও নিউইয়র্ক টাইমসের।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, নিহতদের মধ্যে চার নারী ও শিশুসহ আট বেসামরিক ব্যক্তি এবং সাত কুর্দি যোদ্ধা রয়েছে। এছাড়া আহত হয়েছে ১৩ জন বেসামরিক ব্যক্তি এবং ২৮ জন কুর্দি যোদ্ধা।

তবে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) তথ্যমতে অন্তত ৫ বেসামরিকসহ ৮ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।

মার্কিন সমর্থিত কুর্দিদের সিরিয়ার উত্তর-পূর্ব এলাকা থেকে হটিয়ে দিতে এ অভিযান শুরু করেছে তুর্কি সেনাবাহিনী।

বুধবার ভোরের দিকে তুর্কি সেনাবাহিনীর অগ্রবর্তী দলগুলো তাল আবায়াদ ও রাস আল-আইন শহরের দুটি পয়েন্ট দিয়ে সিরিয়ায় ঢোকে বলে তুরস্কের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ব্লুমবার্গ।

বুধবার বিমান হামলা চালানোর পাশাপাশি তাদের সেনাবাহিনী ও তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরা তেল আবায়াদ ও রাস আল-আইনের ৪টি পয়েন্ট দিয়ে সীমান্ত অতিক্রম করে।

অভিযানের দ্বিতীয় দিনে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করেছে তুরস্ক। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা বেশ কিছু লক্ষ্যবস্তু দখল করেছে। এছাড়া সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে তুমুল লড়াই চলছে। অভিযান শুরুর পর বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেছে হাজার হাজার মানুষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!