1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

সিঙ্গাপুরে ধর্ষণের দায়ে বাংলাদেশির ১৭ বছরের কারাদণ্ড

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ মে, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

 

সিঙ্গাপুরে এক নারীকে ধর্ষণের দায়ে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে ১৭ বছরের কারাদণ্ড ও ২৪টি বেত্রাঘাতের সাজা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

শুক্রবার লিটন প্রামাণিক (২৪) নামে ওই বাংলাদেশিকে সাজা দেয়া হয়। যদিও অভিযোগ ওঠার পর থেকেই তা অস্বীকার করে আসছিলেন লিটন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি লিটন সিঙ্গাপুরের ম্যাকরিচি রিজারভেয়র এলাকায় ভরদুপুরে এক চীনা নারীকে একা পেয়ে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

লিটন প্রথমে ছুরি দেখিয়ে ওই নারীর চোখ ও মুখ বেঁধে ফেলেন এবং পরে টেনে-হিঁচড়ে তাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যান। এরপর তাকে উপর্যুপরি ধর্ষণ করেন। পরে সেই নারীকে সেখানে রেখে পালিয়ে যান লিটন। রেখে যান ছুরিটিও।

এর কিছুক্ষণ পরেই স্থানীয় পুলিশ ওই নারীকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ধর্ষণের অন্যান্য আলামতের পাশাপাশি লিটনের রেখে যাওয়া ছুরিটিও উদ্ধার করা হয়। মেডিকেল ও ফরেনসিক রিপোর্টের মাধ্যমে লিটনের ধর্ষণের অভিযোগের ব্যাপারে নিশ্চিত হয় পুলিশ।

ঘটনার একদিন পরেই লিটনকে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়। বিচার চলাকালে লিটন পুরোপুরিই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। কিন্তু ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং ধর্ষিতার সাক্ষ্যের ভিত্তিতে আদালতে লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার তাকে এই দণ্ড দেয়া হয়।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!