1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

৯৩ জনকে খুন করেছেন সিরিয়াল কিলার স্যামুয়েল লিটল

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে বন্দী এক সাজাপ্রাপ্ত খুনি এ পর্যন্ত ৯৩টি খুনের কথা স্বীকার করার পর এফবিআই তাকে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সিরিয়াল খুনি বলে নিশ্চিত করেছে।

স্যামুয়েল লিটল নামের ৭৯ বছর বয়সী এই ব্যক্তিকে পুলিশ অন্তত ৫০টি খুনের ঘটনায় জড়িত বলে দেখতে পেয়েছে। এসব খুনের ঘটনা ঘটেছে ১৯৭০ সাল হতে ২০০৫ সালের মধ্যে। তিন মহিলাকে খুনের দায়ে ২০১২ সাল হতে তিনি কারাগারে সাজা খাটছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, স্যামুয়েল লিটল হামলার জন্য বেছে নিতেন দুর্বল প্রকৃতির লোকদের, বিশেষ করে মেয়েদের। এদের বেশিরভাগই হয় যৌনকর্মী অথবা মাদকাসক্ত।

স্যামুয়েল লিটল ছিলেন একজন পেশাদার বক্সার। তিনি প্রথমে ঘুষি মেরে কাউকে কাবু করতেন। এরপর শ্বাসরোধ করে হত্যা করতেন। এর ফলে তাদেরকে যে খুন করা হয়েছে, সেটা প্রথম দেখায় বোঝা যেত না।

এরকম অনেক খুনের ঘটনা এফবিআই কখনো তদন্ত করেই দেখেনি। অনেক হত্যার ঘটনাকে দুর্ঘটনা বা অতিরিক্ত মাদক নেয়ার ফল বলে খারিজ করে দেয়া হয়েছিল। অনেক মৃতদেহ তো খুঁজেই পাওয়া যায়নি।

সোমবার এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, স্যামুয়েল লিটল যেসব খুনের কথা স্বীকার করেছেন, সেগুলো বিশ্বাসযোগ্য বলেই মনে হচ্ছে।

এফবিআই এর একজন বিশ্লেষক ক্রিস্টি পালাজ্জো বলেন, “অনেক বছর ধরে স্যামুয়েলের ধারণা ছিল সে কখনো ধরা পড়বে না। কারণ তার খুনের শিকার যারা হচ্ছিল, তাদের খবর কেউ রাখছিল না।”

তিনি বলেন, যদিও স্যামুয়েল জেল খাটছেন, তারপরও এই প্রত্যেকটি খুনের ঘটনাতেই তার বিচার করা খুবই গুরুত্বপূর্ণ।

২০১২ সালে কেনটাকিতে একটি মাদকের মামলায় স্যামুয়েল লিটলকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ক্যালিফোর্নিয়ার পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার বিরুদ্ধে আগে থেকেই সশস্ত্র ডাকাতি থেকে শুরু করে ধর্ষণ – এরকম বহু ধরণের অপরাধের অভিযোগ ছিল।

পরে ডিএনএ পরীক্ষায় তাকে তিনটি খুনের সঙ্গে সম্পর্কিত দেখা যায়। লস এঞ্জেলেসে ১৯৮৭ হতে ১৯৮৯ সাল এসব খুনের ঘটনা ঘটে। সূত্র: বিবিসি বাংলা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!