1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রংপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

রংপুরে নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের বালাটারী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সাবের আলী (৫০) এবং তার স্ত্রী মুক্তারা বেগম (৩৫)।

স্থানীয়রা জানান, নিহত দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। সকালে বড় বোন প্রাইভেট পড়তে যায়। ছোট বোন ও ভাই বেড়াতে গিয়েছিল। পড়া শেষে বড় মেয়ে দুপুর ১২টার দিকে ফিরে এসে বাবা-মায়ের শয়নকক্ষের দরজা বন্ধ দেখতে পায়।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় মুক্তারার এবং আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাবের আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

তারা আরও জানান, পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!