1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

এসএটিভির মালিককে ৬ দিনের আল্টিমেটাম

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

বকেয়া বেতন এবং বেআইনিভাবে সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাইয়ের প্রতিবাদে বেসরকারি টেলিভিশন এসএটিভির মালিককে ছয়দিনের আল্টিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ শনিবার দুপুরে গুলশানে এসএটিভির সামনে ডিইউজে’র আহ্বানে অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য এসএটিভির সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর বেতন পরিশোধে কর্তৃপক্ষকে ছয়দিনের সময় বেঁধে দেন। এই দাবি মানা না হলে ১২ অক্টোবর এসএটিভির সামনে ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

ডিইউজে’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী টেলিভিশন মালিকদের সাংবাদিকদের বেতন-ভাতা বন্ধ এবং বেআইনি চাকরিচ্যুতির বিষয়ে সরকারের নজরদারির আহ্বান জানান। তিনি তথ্যমন্ত্রীর উদ্দেশ্যে এসএটিভির মালিকের সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকিসহ তার নানা অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান জানান। তিনি বঞ্চিত এসএটিভির সাংবাদিক, কর্মচারীদের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়ে যে চিঠি দেয়া হয়েছে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

প্রতিষ্ঠানটির কর্মরত সাংবাদিকরা জানান, চার মাস ধরে বেতন দেয়া বন্ধ রয়েছে। সবশেষ গত ২১ সেপ্টেম্বর এসএটিভির মালিক সালাহউদ্দিন আহমেদ আগামী ছয় মাসেও বেতন না দেয়ার ঘোষণা দিয়ে সাত সাংবাদিককে চাকরিচ্যুতির নির্দেশ দেন।

তারা জানান, কেউ মালিকের কাছে বেতন চাইতে গেলেই তাকে চাকরিচ্যুত করা হয়। এছাড়া এসএটিভির প্রতিষ্ঠালগ্ন থেকে গত সাত বছরে কারও একটি পয়সাও বেতন বাড়ানো হয়নি। কথায় কথায় চাকরিচ্যুত, বেতন না দেয়া এবং ইনক্রিমেন্টের দাবিতে শেষ পর্যন্ত আমাদের রাস্তায় নামতে হয়েছে।

কর্মসূচি শেষে সাংবাদিক নেতাদের আলোচনার আহ্বান জানায় এসএটিভি কর্তৃপক্ষ। এ সময় এসএটিভির প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ সালাহউদ্দিন জাকি সাংবাদিকদের চাকরিচ্যুতির বিষয়টি অস্বীকার করেন। একই সঙ্গে দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন। সূত্র- জাগো নিউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!