1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

মোহাম্মদপুরে বিহারি-পুলিশ সংঘর্ষে আহত ৫০

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংকে কেন্দ্র করে পুলিশ ও র‌্যাবের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিহারিরা। এতে কমপক্ষে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে নিয়মিত ফ্রি বিদ্যুৎ সংযোগের দাবিতে বিহারিরা রাস্তায় অবস্থান নিলে কাউন্সিলর মিজান বাধা দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পুলিশ ও র‍্যাব বিহারিদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল জানান, বেশ কিছুদিন ধরে জেনেভা ক্যাম্পে নিয়মিত বিদ্যুৎ প্রদান করা হচ্ছে না। দিনের বেলা তো বিদ্যুৎ থাকেই না রাতের বেলায়ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না।

তিনি বলেন, আমাদের বিদ্যুৎ সংযোগ দিতে উচ্চ আদালতের নির্দেশ থাকলেও বিদ্যুৎ কর্তৃপক্ষ তা মানতে নারাজ।

জুনায়েদ জুয়েল দাবি করেন, বিদ্যুতের দাবিতে শান্তিপূর্ণভাবে গজনবী রোডে অবস্থান নিলে পুলিশ ক্যাম্পবাসীদের ওপর লাঠিচার্জ করে। এরপর তারাও উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

পুলিশ রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করছে। এ ঘটনায় ৫০ জনেরও বেশি বিহারি আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

বেলা ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) মো. আনিসুর রহমান বলেন, ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি বিহারিদের। তারা সেই বিল না দিয়ে রাস্তায় বিক্ষোভ করছে, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!