1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাই থেকে গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের পলাতক ‘শীর্ষ সন্ত্রাসী’ তালিকাভুক্ত জিসান আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। এখন তাকে দুবাই থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) মহিউল ইসলাম জানান, ইন্টারপোলের মাধ্যম দুবাই পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে জিসানকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।

তিনি জানান, তার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের কাছে কিছু তথ্য চেয়েছিল। ডিবি পুলিশের সহায়তায় আমরা সেগুলো পাঠানোর পর তারা জিসান আহমেদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে জানিয়েছে। ইন্টারপোলের নোটিশটি আরো জোরালো করার জন্য আমাদের অনুরোধ করে।

জিসানের নাম বরাবরই ইন্টারপোলের রেড অ্যালার্টের তালিকায় ছিল। সম্প্রতি তার বিষয়ে আরো জোরালোভাবে খোঁজখবর শুরু হয়। এরপরেই দুবাইয়ের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ কর্মকর্তারা জানান, আলী আকবর চৌধুরী নামে একটি ভারতীয় পাসপোর্ট বহন করছে জিসান।

এখন তাকে দুবাই থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ইন্টারপোলের ওয়েবসাইটে বলা হয়েছে, তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক সরঞ্জাম রাখার অভিযোগ রয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত শীর্ষ ২৩ সন্ত্রাসীর তালিকায় নাম ছিল জিসান আহমেদের। তাকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা হয়।

২০০৩ সালে মালিবাগের একটি হোটেল দুইজন ডিবি পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জিসান আহমেদের নাম আসে। এরপরে সে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যায় বলে ধারণা করা হয়।

সম্প্রতি ক্ষমতাসীন দলের একটি অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর, তাদের সঙ্গে জিসান আহমেদের যোগাযোগ হয়েছিল বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!