1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

হিলি বন্দর দিয়ে আসছে ভারতীয় পেঁয়াজ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

রপ্তানির অনুমতি দেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে পেঁয়াজবোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সনজিৎ মজুমদার ওই তথ্য জানান।

ব্যবসায়ীরা বলছেন, ৭০টি ট্রাকে এক হাজার ৬০০ মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে আসবে। বন্দর দিয়ে দেশে পেঁয়াজ প্রবেশের সঙ্গে সঙ্গে কেজিতে ২০ থেকে ২৫ টাকা দাম কমেছে বলেও জানান তারা।

হিলির খুচরা বিক্রেতা আহম্মেদ আলী জানান, দুর্গাপূজার ছুটিতে আবারও যদি আমদানিকারক ও পাইকার ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত না করে তা হলে খুচরা বাজারে দাম স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগেই দুর্গাপূজার বন্ধের সময় দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নির্ধারিত মূল্যে প্রচুর পরিমাণ এলসি করা হয়েছে। ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর সেই পেঁয়াজগুলো ভারত অভ্যন্তরে আটকে যায়।

তিনি আরও বলেন, ‘নানা জল্পনা-কল্পনা শেষে আজ শুক্রবার সেই পেঁয়াজগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। যা বন্দরে প্রবেশ করলে পেঁয়াজের বাজার যেমন স্বাভাবিক হবে তেমনি আমরাও ক্ষতির হাত থেকে বাঁচব। ’

এদিকে শুক্রবার আমদানি হয়ে আসা পেঁয়াজ বন্দরের মোকামগুলোতে মানভেদে ৮০-৯০ টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে দাম কমে তেমন প্রভাব পড়বে না বলে জানান তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!