1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

মুক্তি পেতে খালেদা জিয়া মাথানত করবেন না: মওদুদ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

কারামুক্তির ব্যাপারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারও কাছে মাথানত করবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, অসহায় বিচার ব্যবস্থা, গণতন্ত্রের মুক্তি আর কতদূর’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

মওদুদ বলেন, ‘বেগম জিয়া তার মুক্তির জন্য কারও কাছে মাথা নত করবেন না। তিনি বাংলাদেশের ১৬-১৭ কোটি মানুষের নেতা। হয় তার মুক্তি আইনি প্রক্রিয়ায় হবে, না হলে জনতার আন্দোলনের মাধ্যমে হবে। অন্য কোনো পথে তার মুক্তি হবে না।’

‘প্রকৃতপক্ষে, জনগণের স্বতঃস্ফূর্ত উৎসাহ ব্যতীত তার মুক্তি সম্ভব নয়। কারণ তিনি কারও সাথে কোনো বোঝাপড়ায় পৌঁছাতে পারেন না। প্রয়োজনে তিনি কারাগারে আরও বেশি কষ্ট সহ্য করবেন, তবু তিনি বর্তমান সরকারের সাথে কোনো আপস করবেন না,’ যোগ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, ‘যে মামলায় খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে সে মামলা আইনানুগভাবে করা হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা করেছে।’

বিভিন্ন আইনের উদাহরণ টেনে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, মামলা কার্যক্রমের যেকোনো পর্যায়ে অসুস্থ, নারী ও বয়স্ক দোষী ব্যক্তিকে হাইকোর্ট জামিন দিতে পারে। কিন্তু ৭৪ বছর বয়সী অসুস্থ খালেদা জিয়া জামিন পাচ্ছেন না।

‘এমনকি যারা ঘৃণিত অপরাধী ও যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন, তাদেরও জামিন মঞ্জুর করা হয়েছে। কিন্তু খালেদা জিয়াকে দেয়া হয় না,’ যোগ করেন তিনি।

এসময় তিনি ক্যাসিনো অভিযানকে একটা আইওয়াশ বলে মন্তব্য করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- অভিযান চালিয়ে যাবেন, স্বাগত জানাই। কিন্তু আপনার সরকারের সাবেক বর্তমান মন্ত্রী ও এমপিদের সম্পদের হিসাব জনগণের কাছে উপস্থাপন করুন। তাহলে বুঝব, আপনি সত্যিকার অর্থেই অভিযান চালাতে চান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!