1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

জাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

  • আপডেট হয়েছে : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ধর্মঘট চলছে।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষা স্থগিত রয়েছে। তবে পূর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষা এই ধর্মঘটের বাইরে রয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

ছাত্র ধর্মঘটের প্রথম দিনে উপাচার্যের পক্ষের শিক্ষকরা ক্যাম্পাসে মানববন্ধন করেন। মানববন্ধনের নেতৃত্ব দেন উপ-উপাচার্য আমীর হুসাইন (প্রশাসন)।

জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে পদত্যাগের জন্যে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের আল্টিমেটাম শেষ হয়েছে গতকাল। ‘অযৌক্তিক’ দাবিতে উপাচার্য পদত্যাগ করবেন না বলে গতকাল সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আছেন। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে ক্যাম্পাসে মিছিল বের করা হয়। মিছিলকারীরা ‘নৈতিক স্খলন ও অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত উপাচার্যকে অপসারণ করতে হবে’ বলে স্লোগান দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!