1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

খুলনার আওয়ামীলীগ অফিসে বোমা হামলার দায় স্বীকার করলো আইএস

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় শহর খুলনায় সোমবার সন্ধ্যায় একটি ছোটখাটো বোমা বিষ্ফোরণের দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠি, যেটি আইএস নামে সমধিক পরিচিত।

বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা সাইট ইন্টেলিজেন্স এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি বাংলার

তবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

খুলনার ফুলতলা থানার ওসি খান জাহান আলী বিবিসিকে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় শিরোমনি এলাকায় সরকারি দল আওয়ামী লীগের একটি কার্যালয়ে এই বিষ্ফোরণটি ঘটে।

ঘটনাস্থল থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে সেনাবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

এই বিষ্ফোরণে অবশ্য তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের কোন ঘটনাও ঘটেনি, জানাচ্ছে পুলিশ।

ঘটনার পরপরই বিষ্ফোরক বিশেষজ্ঞ দল সেখানে গিয়ে আলামত সংগ্রহ করে। এখন পরীক্ষা করে দেখা হচ্ছে, বোমাটির প্রকৃতি কেমন ছিল।

তবে ঘটনাস্থল ঘুরে এসে স্থানীয় সাংবাদিকেরা জানাচ্ছেন, বোমাটি ছিল খুবই স্বল্প শক্তির।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাতে ফুলতলা থানার ওসি জানাচ্ছেন, আনুমানিক ৩০/৩২ বছর বয়সী এক এক ব্যক্তি বাজারের ব্যাগে করে বোমাটি আওয়ামীলীগ কার্যালয়ের মূল ফটকের সামনে রেখে পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।

কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তারা এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে চিহ্নিত করতে পারেননি।

কেউ হামলার দায় স্বীকার করেনি বলে পুলিশ দাবি করলেও কিছুক্ষণের মধ্যেই আইএস’এর দায় স্বীকার করা ওই টুইটটি প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স।

এদিকে, বোমা বিস্ফোরণের এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংগঠনের নেতা-কর্মীরা খুলনা-যশোর শিরোমণি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বলেও জানান স্থানীয় এক সাংবাদিক।

এর আগে ৩১শে অগাস্ট ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকার পুলিশ বক্সের সামনে চালানো ককটেল হামলার দায় স্বীকার করেছিল আইএস।

২৩ জুলাই রাতে রাজধানীর পল্টন ও খামাড়বাড়ি পুলিশ বক্সের কাছে থেকে বোমা উদ্ধার করা হয়।

এছাড়া গত ২৯ এপ্রিল গুলিস্তানে ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া এবং ২৬ মে মালিবাগে পুলিশের এসবি কার্যালয়ের সামনে পুলিশের একটি পিকআপে বোমা হামলার ঘটনা ঘটে।

প্রতিটি ঘটনায় আইএস জড়িত থাকার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!