1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

সরকার সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়: শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনা সরকার সব সময়ই যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়। শেখ হাসিনা সরকার সব সময়ই যেকোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়। তিনি দেশের উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট থাকেন। তারই অংশ হিসেবে দেশে শুদ্ধি অভিযান চলছে, দলমত নির্বিশেষে সারাদেশে এই অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এসময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার মাহাবুবুর রহমান, জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ক্যাসিনো থেকে শুরু করে দুর্নীতিবাজ কেউই পার পাবে না। কোনো দল দেখে শুদ্ধি অভিযান চালানো হয় না। সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কোন দলের তা শেখ হাসিনা দেখে না। তিনি যেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন দেশের মানুষ তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই শুদ্ধি অভিযান শুধু ঢাকা শহরে নয়, চাঁদপুরসহ সারা দেশেই অব্যাহত থাকবে।

দীপু মনি বলেন, চাঁদপুর অপেক্ষাকৃতভাবে অনেক ধরনের অপরাধ থেকে মুক্ত। যার কারণে আমরা গর্ব অনুভব করি। তারপরেও যাদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, তা নিরসনে কাজ করা হবে।’ এদিন তিনি বিভিন্ন সংগঠনের আয়োজনে নানান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গ মাতা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া চাঁদপুর জেলা আ.লীগের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!