1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

সম্রাট প্রসঙ্গে কাদের যা বললেন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের নজরদারিতে আনা হয়েছে। সরকার নিজেদের ঘর থেকেই দুর্নীতিবাজদের শাস্তি দিতে চায়। যারা বিভিন্ন অপকর্মে জড়িত তারা অনেকেই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, এখন সরকার কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সে বিষয়ে জানতে পারবেন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক অভিযানের টার্গেটে যদি কেউ থেকে থাকেন, তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। সরকার নিজেদের ঘর থেকেই দুর্নীতিবাজদের শাস্তি দিতে চায়। সরকারি দল একটা শুদ্ধি অভিযান চালাচ্ছে, এটা বাংলাদেশে নজিরবিহীন।

যুবলীগের ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে এখনও গ্রেফতার না করার বিষয়ে আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজেই বলেছেন, ওয়েট অ্যান্ড সি (অপেক্ষা করুন এবং দেখুন কী হয়)। কাজেই ওয়েট করেন এত তাড়াহুড়ো করছেন কেন?’

বিএনপি নিয়ে এক প্রশ্নের জবাবে আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে বিএনপির আন্দোলন কর্মসূচিতে বাধা পড়েছে, তাই এই অভিযান তারা মানতে পারছে না। তারা শেখ হাসিনার সাফল্যে ঈর্ষান্বিত। তবে এ অভিযানে দেশের মানুষ খুশি বলে মন্তব্য করেছে তিনি।

মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রতিবছর প্রধানমন্ত্রীর কাছে সম্পদের হিসাব ও সরকারের কোষাগারে রাজস্ব দিয়ে থাকি। কোনো মন্ত্রী-এমপির আয়-ব্যয়ে অসঙ্গতি দেখলে তা নিয়ে রিপোর্ট করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!