1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে তিলে তিলে মারা হচ্ছে : মির্জা আব্বাস

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বর্তমান সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রেখে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি অসুস্থ। তাকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মারা হচ্ছে। আমি বলতে চাই জনগণ কিন্তু বসে থাকবে না। এর জবাব তারা দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধনে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিনসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মির্জা আব্বাস আরো বলেন, এ সরকার আমাদেরকে সবসময় আদালতের বারান্দায় ঘোরাচ্ছে। আমি রাজশাহী থেকে এসে বাসায় যেতে পারিনি। সাথে সাথে আদালতে যেতে হয়েছে। আজকে আমি অবিলম্বে দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি করছি।

তিনি বলেন, এ সরকার অবৈধভাবে রাতের আঁধারে ভোট ডাকাতি করে পুলিশের সহায়তায় ক্ষমতায় রয়েছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যাবাদী এবং অপরাধী বানানোর জন্য রাষ্ট্রের ৪৫ হাজার কোটি টাকা খরচ করেছে বলে টিআইবি এক জরিপে বলেছে। আমার প্রশ্ন হলো আপনারা এত টাকা পেলেন কোথায়? এই সব কার টাকা?

মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেন, এ সরকার জনগণকে ভয় পায়। এজন্য তারা সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীতে বিএনপির জনসভায় বাধা দিয়েছে। এত কিছুর পরেও নেতাকর্মীরা হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়েছে। এটি আমাদের জন্য আশাব্যঞ্জক খবর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!