1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

চীনে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৬

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

চীনের পূর্বাঞ্চলে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালের ওই দুর্ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছে।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল। পূর্বাঞ্চলীয় জিয়ানসু প্রদেশের একটি সড়কে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ বাধে।

প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, বাসের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এক বিবৃতিতে জানানো হয়েছে, বাসের বাম পাশের সামনের চাকাটি পাংচার হয়ে গিয়েছিল।

দুর্ঘটনায় আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ২৬ জন সামান্য আঘাত পেয়েছেন। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে আট ঘণ্টা চাংচুন-শেনজেন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। পরে উদ্ধার কাজ শেষে আবারও ওই সড়ক খুলে দেয়া হয়।

ট্রাফিক আইন ভালোভাবে মেনে না চলায় চীনে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এর আগে ২০১৫ সালে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার মানুষ নিহত হয়। ট্রাফিক আইন অমান্য করার কারণেই দেশটিতে ৯০ শতাংশ দুর্ঘটনা ঘটছে। যার ফলে প্রতি বছর বহু মানুষ প্রাণ হারাচ্ছে বা আহত হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!