1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

আজ যেকোনো মূল্যে রাজশাহীতে সমাবেশ করবে বিএনপি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

জেলা ও পুলিশ প্রশাসনের অনুমতি না মিললেও আজ রোববার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বিভাগের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ ছাড়াও মহাসমাবেশের জন্য মাইকিং করা হচ্ছে।
এদিকে বিএনপির আজকের মহাসমাবেশকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা বাড়িয়েছে রাজশাহী মহানগর পুলিশ। শনিবার সকাল থেকেই নগরীর মোড়ে মোড়ে পুলিশের বাড়তি প্রহরা দেখা গেছে। ঘোষণা অনুযায়ী বিএনপির এ মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে আজ বিকাল ৩টায়।

মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রেসিডিয়াম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার বিকালে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাদ্রাসা মাঠে বিএনপির রোববারের মহাসমাবেশের অনুমতির বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত না হওয়ার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে নগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মহাসমাবেশের জন্য তারা ঐতিহাসিক মাদ্রাসা মাঠ চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিলেন কয়েক দিন আগেই। রাজশাহী মহানগর পুলিশ অনাপত্তি জানালেও জেলা প্রশাসন মাঠ ব্যবহারের অনুমতি দেননি। পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসনে অনুমতির পরামর্শ দেয়া হয়েছিল। আমরা সে মোতাবেক জেলা প্রশাসনেও আবেদন করি। কিন্তু শনিবার বিকাল পর্যন্ত জেলা প্রশাসন অনুমতি দেয়নি। দুলু বলেন, আমরা যে কোনো মূল্যে রাজশাহীতে দলের বিভাগীয় মহাসমাবেশ করব।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, তারা মাদ্রাসা মাঠের বিকল্প হিসেবে সাহেববাজার জিরো পয়েন্ট, সোনাদীঘি মনি চত্বর ও গণকপাড়া ব্যবহারের অনুমতি চাইলেও এখন পর্যন্ত প্রশাসন থেকে কিছুই বলা হয়নি। ফলে বিএনপির পূর্বঘোষিত এ মহাসমাবেশ নিয়ে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিএনপি নেতা মিনু আরও বলেন, তারা যে কোনো মূল্যে রাজশাহীতে রোববারের (আজ) ঘোষিত মহাসমাবেশ করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!