1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

দুর্নীতির কারণে বেকার সমস্যা: জিএম কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, বেকার সমস্যা সমাধান করতে হলে দেশে দুর্নীতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। দেশে দুর্নীতির কারণে বেকারত্ত ভয়াবহ আকার ধারণ করেছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি আহ্বায়ক ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব আল আমিন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম মিন্টু প্রমুখ।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে জিরো টলারেন্সে দুর্নীতি কঠোর হাতে দমন করছেন। সেটাকে জাতীয় পার্টি স্বাগত জানায়।

জিএম কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সোনার বাংলা গড়ার জন্য পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যে কাজের পরিকল্পনা করেছিলেন- তারই অসমাপ্ত কাজ দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টি করবে।

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ মুক্তিযোদ্ধাদের জন্য অফিস তৈরি করার স্থান দিয়েছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ ট্রাস্ট ও বিভিন্ন অর্থনৈতিক সুযোগ-সুবিধাও দিয়েছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!