1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের ৩০ লাখ মানুষের রক্ত -স্রোতের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।

আজ ভোর ৫টায় রাজধানীর বনানী খেলার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এবং পরে সকাল ৮টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সনাতন সমাজ সংঘ আয়োজিত ‘শুভ মহালয়া’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সকল ধর্মের মানুষের রক্তে গড়া লাল-সবুজের পতাকা এদেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। মহালয়ার দিনে এ সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক।

তথ্যমন্ত্রী বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যে আন্তঃসাম্প্রদায় সম্প্রীতির নজীর স্থাপন করেছি, তা বিশ্বের দেশগুলোর কাছে এক অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের প্রথম পরিচয়, আমরা বাঙালি, তারপর আমরা কেউ হিন্দু বা মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান।

তিনি আরো বলেন, আজ মর্ত্যে দুর্গাদেবীর আগমনের ক্ষণে সকল অসুর, অশুভ অপশক্তি পরাজিত হোক, আমাদের সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক। সকলে মিলে আমরা এগিয়ে যাই ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়ার পথে। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!