1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

যেখানে অপকর্ম, সেখানেই শেখ হাসিনার অ্যাকশন: কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে এ অভিযান শুধু ঢাকায় নয়, সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া। সারা বাংলাদেশে যেখানেই টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদক, দুর্নীতিবাজ, অপকর্মকারী, সেখানেই শেখ হাসিনার অ্যাকশন। এই অ্যাকশন অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরের কবি নজরুল অডিটরিয়ামে সিলেটে আওয়ামী লীগ নেতা আ ন ম শফিক স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান।

সিলেট নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জের সংসদ সদস্য শাহ নেওয়াজ গাজি মিলাদ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ। এছাড়া স্থানীয় নেতারা স্মরণসভায় বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, সততায় শেখ হাসিনা বিশ্বের প্রথম সারির দু’তিনজনের একজন নেতা। তার কর্মী হয়ে আমরা যদি অপকর্ম করি, এরচেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। তাই অপকর্মকে আর আশ্রয়-প্রশ্রয় দেবো না।

তিনি বলেন, বিএনপি আজ বিষদগার করছে। কারণ তারা একটা দুর্নীতিবাজ দল। তারা সন্ত্রাসীর দল। তারা দুর্নীতি করেছে, হাওয়া ভবন করেছে, লুটপাট করেছে, ক্যাসিনো সৃষ্টি করেছে। জুয়া বঙ্গবন্ধু আইন করে বন্ধ করেন। আর বিএনপি বৈধতা দিয়েছে। জুয়া অপসংস্কৃতির জন্মদাতা বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি বেসামাল হয়ে গেছে। বেপরোয়া ট্রাকের মতো কখন যে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে! নয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলতো না। শেখ হাসিনার সামনে গণতন্ত্র, সততার শাসননীতি বজায় রাখা ছাড়া বিকল্প কিছুই নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!