1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতার ও সিসি ক্যামেরা স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে শিগগিরই কাঁটাতারের বেড়া ও সিসিটিভি স্থাপন করা হবে তাদের নিরাপত্তার জন্য।

বৃহস্পতিবার দুপুরেরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রেফনটেন, জাতিসংঘের প্রতিনিধি ও কয়েকটি এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আমাদের নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা তা জানতে চেয়েছেন তারা। তারা আরও জানতে চেয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে বড় বড় কাঁটাতার দিয়ে প্রাচীর নির্মাণ করছি কিনা। সেটা কী কোনো জেলখানা হবে কিনা সেটাও জানতে চেয়েছেন। আমরা বলেছি পৃথিবীর অনেক দেশেই শরণার্থীরা যেভাবে আছেন আমরাও সেভাবেই এটি করব। তারা যাতে ছড়িয়ে যেতে না পারে। আমাদের দেশের মূল নাগরিকদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা রোধে এই প্রচেষ্টা।

তিনি বলেন, আমি প্রতিনিধিদের বলেছি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতে আমরাও কাজ করছি, আপনারাও কাজ করছেন। তবে বারবার মিয়ানমারকে চাপ দেওয়ার পরও তারা তাদের নাগরিককে ফেরত নিচ্ছে না। প্রতিটি মুহূর্তেই তাদের ফেরত নেওয়ার ব্যাপারে প্রতিকূল অবস্থা সৃষ্টি হচ্ছে। জীবনের নিরাপত্তা ও অন্যান্য নিরাপত্তা পাবে না ভেবে রোহিঙ্গা শরণার্থীরা যেতে চাচ্ছে না। এটা নিয়ে আমরা প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছি।

আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, রোহিঙ্গারা সম্প্রতি যে সমাবেশ করেছে সেই সমাবেশের বিষয়ে কূটনীতিকরা জানতে চেয়েছিলেন। আমরা বলেছি, তাদের বেঁচে থাকার যে আকুতি তারা এই সমাবেশের মাধ্যমে গোটা বিশ্বকে জানানোর চেষ্টা করেছে, আমরাও মনে করি তারা যথার্থই করেছে। আমরা এই সমাবেশকে নেগেটিভলি নিচ্ছি কিনা সে বিষয়ে তারা আমাদের প্রশ্ন করেছে। আমরা বলেছি, নেগেটিভ চিন্তা করার কোন কারণ নেই। তারা বেঁচে থাকার জন্য যেটা করেছে সেটা যৌক্তিক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!