1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

নিজেকে নোবেল পুরস্কার পাবার যোগ্য মনে করেন ট্রাম্প

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

সোমবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, “আমি পাকিস্তানকে বিশ্বাস করি। আমি চাই যে কাশ্মীরে সবাই ভাল থাকুন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যেমন আমার ভাল সম্পর্ক, তেমনই পাক প্রধানমন্ত্রীর সঙ্গেও আমার সম্পর্ক ভাল। যদি দু’জনেই বলেন, আমাদের একটা সমস্যা রয়েছে তা সমাধান করে দিন। আমি তক্ষুণি রাজি হয়ে যাব। আমি মনে করি, আমি খুব ভাল মধ্যস্ততা করতে পারি।”

ট্রাম্পের এই বক্তব্যের পর যৌথ সাংবাদিক সম্মেলনে এক পাক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে বলেন, “আপনি যদি এই সমস্যার ( পড়ুন কাশ্মীর সমস্যার ) সমাধান করতে পারেন, তাহলে আপনি নোবেল পুরস্কার পাওয়ার একজন যোগ্য দাবিদার।”

এ কথা শোনার পর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ট্রাম্প উত্তর দেন, “আমি মনে করি, আমি অনেক কিছুর জন্যই নোবেল পুরস্কার পেতে পারি। তবে যদি সেটা ঠিকভাবে দেওয়া হত তবে। কিন্তু ওরা দেয় না।”

এই প্রসঙ্গে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রসঙ্গও টেনে আনেন ট্রাম্প। ২০০৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। পারমাণবিক যুদ্ধ বন্ধ করা ও এক নতুন পরিবেশ তৈরি করার তাঁর প্রচেষ্টাকে সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হয় তাঁকে।

কিন্তু ট্রাম্প কটাক্ষ করে বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ওবামাকে নোবেল দেওয়া হয়। কী জন্য এই পুরস্কার ওকে দেওয়া হয়েছে, তার ধারনাও ওর নেই। এই একটা বিষয়ে আমি ওবামার সঙ্গে একমত।”

অবশ্য এই প্রথম নয়, এর আগেও অনেকবার নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারে মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর যুক্তি উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে না দেওয়ার জন্য তাঁকে নোবেল দেওয়া উচিত। ট্রাম্প মনে করেন, পৃথিবী জুড়ে সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে ওবামার থেকেও তাঁর অবদান অনেক বেশি। সূত্র- দ্যা ওয়াল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!