1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

বিশৃঙ্খলার উসকানি না দিয়ে সরকারকে সহায়তা করুন: বিএনপিকে কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

বিশৃঙ্খলার উসকানি না দিয়ে, রাজনৈতিক ইস্যু হিসেবে রোহিঙ্গা সঙ্কটকে বেছে না নিয়ে এর সমাধানে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলার আট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, একটি গোষ্ঠী রোহিঙ্গাদের উসকানি দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে।

সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় বসে নেই জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারের কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে। সে লক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও জাতিসংঘের অধিবেশনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে চীন-ভারতের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। যেহেতু তাদের ভূমিকাটা বেশি কাজে আসবে। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন এনজিও প্রসঙ্গে তিনি বলেন, কিছু কিছু এনজিও রোহিঙ্গাদের বিএনপির মতো উসকে দিচ্ছে। কোনো এনজিও যদি মানবিক সেবার আড়ালে দেশের স্বার্থবিরোধী কাজ করে তাহলে তাদের আমাদের দরকার নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!