1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর সুগার মিল্স লিঃ সাহেবগঞ্জ ইক্ষু খামারের পুকুর থেকে চুরি করে মাছ ধরা নিয়ে সুগারমিলের আনসার সদস্যের মারপিটে বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সদস্য আব্দুল খালেক (৫০) আহত হওয়ায় ঢাকা-দিনাজপুর মহাসড়ক আড়াই ঘন্টা অবরোধ করা হয়েছে।
জানা গেছে, ২২ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯ টার দিকে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সদস্য সাপমারা ইউনিয়নের মাদারপুর গ্রামের মৃত-আছর আলীর পুত্র আব্দুল খালেক সাহেবগঞ্জ ইক্ষু খামারের পুকুরে চুরি করে মাছ ধরতে গেলে সে সুগার মিল্রে আনসার সদস্যদের মারপিটে আহত হয়। এ খবর ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির মাঝে ছড়িয়ে পড়লে সংগঠিত হয়ে তারা সাহেবগঞ্জ ইক্ষু খামারের চারা বটগাছ এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়ক সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অবরোধ করে রাখে। এ সময় রাস্তার উভয় পার্শ্বে শত শত ভারী যানবাহন ও যাত্রীবাহি দুরপাল্লার বাস আটকা পড়লে দুরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্ম্মণ, থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন সর্ঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে পৌছে পরিবেশ শান্ত করার চেস্টা করে এবং ঘটনার সাথে জড়িত আনসার সদস্যদের সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে সড়িয়ে নেয়ার আশ্বাস দিলে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলেমন বাস্কে, সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন মুরমু তাদের অবরোধ তুলে নেয়। এ ঘটনায় সাহেবগঞ্জ ইক্ষু জোন এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!