1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ সরকারের সময়ে পরিবহন খাতে ধারাবাহিকভাবে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় এ খাতে দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে। রাষ্ট্রীয় গণপরিবহন ব্যবস্থার পরিধি বৃদ্ধি পেয়েছে। সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলার উন্নতি ঘটেছে। মহাসড়ক নেটওয়ার্ক পূর্বের তুলনায় অনেক সস্তিদায়ক হয়েছে।

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে গতকাল শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সেফ ওয়াকিং এবং সাইক্লিং’।

শেখ হাসিনা বলেন, যানজট, বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে সরকার সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) প্রণয়ন ও বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর যানজট নিরসনে ও ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাসে দেশের প্রথম মেট্রোরেল গণ র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ নির্মাণের কাজ পুরোদমে চলছে। ঢাকা মহানগরী ও গাজীপুর মহানগরীর জনসাধারণের দ্রুত যাতায়াতের সুবিধার্থে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)-(গাজীপুর-এয়ারপোর্ট) করিডোর নির্মাণের কাজও এগিয়ে চলছে।

তিনি বলেন, আরএসটিপি বাস্তবায়নের অংশ হিসেবে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা চালানো হচ্ছে। এ দু’টি লাইনে প্রথমবারের মতো

প্রায় ৩২ কিলোমিটার আন্ডরগ্রাইন্ড এমআরটি বা পাতাল রেলের সংস্থান রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে প্রথমবারের মতো পথচারী রোড প্রবর্তনের সুযোগ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা সাচ্ছন্দ্যে গণপরিবহনে যাতায়াতের সুবিধা ভোগ করতে পারবেন।
দিবসটি পালনের জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থাকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহনে যাতায়াত উৎসাহিত করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২২ সেপ্টেম্বর ২০১৯ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।’

বাণীতে তিনি দিবসটি পালনের মধ্য দিয়ে গণপরিবহনে যাতায়াত উৎসাহিত হবে বলে আশা প্রকাশ এবং বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০১৯ এর সার্বিক সফলতা কামনা করেন। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!