1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

১০ দিনের রিমান্ডে ফিরোজ

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি মো. সফিকুল আলম ফিরোজকে অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম মাহমুদা আক্তার এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আশরাফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

ফিরোজকে আদালতে হাজির করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে অস্ত্র আইনের মামলায় ৫ দিন ও মাদকের মামলায় ৫ দিন রিমান্ড দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার।

এদিন অস্ত্র আইনের মামলায় তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার এসআই মো. নুর উদ্দিন এবং একই থানার এসআই আশিকুর রহমান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ফিরোজকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অবৈধ আগ্নেয়াস্ত্র মাদকদ্রব্যের উৎস এবং অন্যান্য জড়িত থাকা শনাক্তকরণের জন্য ১০ দিন করে ২০ দিন রিমান্ড আবেদন করেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে হলুদ রংয়ের বিশেষ ধরনের ইয়াবাসহ কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিকে আটক করা হয়।

এছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, ক্যাসিনো খেলার সামগ্রী ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা হয় আরো কয়েকজনকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!